উপকরণ:
- ১ কাপ সেদ্ধ চাল
- ১ কাপ পাঁচমিশালি ডাল (সমপরিমাণ মুগ, মুসুর, ছোলা, অড়হর, বিউলি)
- সবজি আপনার পছন্দমতো
- ১ কাপ পেঁয়াজ কুঁচি
- ১ চামচ আদা বাটা
- ১ চামচ রসুন বাটা
- ১ চামচ ধনে গুঁড়ো
- ২ চামচ জিরে বাটা
- ১/২ আধ কাপ টমেটো কুঁচি
- ৪ টি কাঁচা মরিচ
- ১/২ চামচ গরম মশলা গুঁড়ো
- ফোড়নের জন্য গোটা গরম মশলা
- ২টি তেজপাতা
- পরিমাণ মতো হলুদ
- লবণ
- চিনি
- তেল
- ৩ চামচ শক্তি+ ঘি
প্রস্তুত প্রণালী
স্টেপ ১
ছোলার ডাল ও বিউলির ডাল আগে থেকে ভিজিয়ে রাখুন। অন্য চাল ও ডাল ভালো করে ধুয়ে নিন।
স্টেপ ২
কড়াইতে ভেজানো ছোলার ডাল ও বিউলির ডাল সেদ্ধ করুন। লবণ ও হলুদ দিয়ে ঢেকে রাখুন। আধা সেদ্ধ হলে বাকি ডাল যোগ করে প্রয়োজনমতো পানি দিয়ে ফুটান।
স্টেপ ৩
ডালের কড়াইতে খানিকটা গরম পানি ঢেলে ধোয়া চাল দিন। ঢেকে নরম হওয়া পর্যন্ত রান্না করুন।
স্টেপ ৪
আলাদা কড়াইতে তেল গরম করে তেজপাতা, শুকনো মরিচ ও গরম মশলার ফোড়ন দিন। পেঁয়াজ কুচি, ধনে গুঁড়ো, রসুন বাটা ও আদা বাটা ভেজে টমেটো কুচি যোগ করুন। কষানো হলে ফোড়নটি চাল-ডালে মিশিয়ে দিন।
স্টেপ ৫
খিচুড়ি লেগে যাওয়া এড়াতে নিয়মিত নেড়ে দিন। ভালোভাবে সেদ্ধ হলে উপর থেকে শক্তি+ ঘি ও গুঁড়ো গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিন।