এনার্জি বাইট রেসিপি

Mar 11, 2026

এনার্জি বাইট রেসিপি

এনার্জি বাইট রেসিপি

উপকরণ:

  • শক্তি+ ঘি – ৩ টেবিল চামচ 

  • খেজুর – ১ কাপ

  • কাঠবাদাম কুঁচি- ১/২ কাপ

  • আখরোট কুঁচি- ১/২কাপ

  • পেস্তা কুঁচি- ১/২কাপ

  • কাজুবাদাম কুঁচি- ১/২কাপ

  • কিশমিশ – ২ টেবিল চামচ

  • সাদা তিল – ২ টেবিল চামচ

  • কুমড়োর বীজ – ১/৪ কাপ

  • সূর্যমুখী বীজ -১/৪ কাপ

 

প্রস্তুত প্রণালী 

 

স্টেপ

প্রথমে কাঠবাদাম, আখরোট,পেস্তা ও কাজুবাদাম কুঁচি করে কেটে নিন।

 

স্টেপ

প্যানে কুঁচি বাদামগুলো অল্প আঁচে ৩-৪ মিনিট শক্তি+ ঘি দিয়ে ভেজে নিন।

 

স্টেপ

সূর্যমুখী বীজ, কুমড়োর বীজ ও সাদা তিল ভেজে নিন।

 

স্টেপ

কিশমিশ সামান্য ঘি দিয়ে ভেজে নিন।

 

স্টেপ ৫

খেজুর কুঁচি (বিচি ছাড়া) সামান্য ঘি দিয়ে ভেজে নিন নরম ও আঠালো না হওয়া পর্যন্ত।

 

স্টেপ ৬

ভাজা সব উপাদান একসাথে ভালোকরে মিশিয়ে নিন।

 

স্টেপ ৭

হাতে সামান্য শক্তি+ ঘি মেখে নিয়ে মিশ্রিত খেজুর ও বাদামের গোলাকার শেপ তৈরি করে নিন।

ফ্রুট স্মুদি

Mar 09, 2026

ফ্রুট স্মুদি

ফ্রুট স্মুদি

উপকরণ:

  • ২০০ গ্রাম শক্তি+ টক দই
  • ১/২ কাপ কলা কুঁচি
  • ১/২ কাপ আপেল কুঁচি
  • ১/২ কাপ স্ট্রবেরি কুঁচি
  • ৩ চামচ মধু
  • ১/২ কাপ ঠান্ডা দুধ
  • ১/২ চামচ চিয়া সিড
  • কিছু বরফ কিউব

 

প্রস্তুত প্রণালী 

 

স্টেপ

একটি ব্লেন্ডারে শক্তি+ টক দই ও ঠান্ডা দুধ দিন।

 

স্টেপ

এর সাথে কলা, আপেল ও স্ট্রবেরি কুঁচি যোগ করুন।

 

স্টেপ

মধু ও বরফ কিউব দিয়ে সব উপকরণ ভালোভাবে ব্লেন্ড করুন।

 

স্টেপ

স্মুদি মসৃণ হলে একটি গ্লাসে ঢেলে নিন।

 

স্টেপ ৫

উপরে চিয়া সিড ছড়িয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।

চিজি চিকেন পরোটা

Mar 03, 2026

চিজি চিকেন পরোটা

চিজি চিকেন পরোটা

উপকরণ:

  • ২ কাপ ময়দা
  • ১৫০ গ্রাম শক্তি+ মোজারেলা চিজ
  • ১ কাপ সেদ্ধ ও শ্রেডেড মুরগির মাংস
  • ১ কাপ পেঁয়াজ কুঁচি
  • ১/২ কাপ ক্যাপসিকাম কুঁচি
  • ১ চামচ আদা-রসুন বাটা
  • ১/২ চামচ গোলমরিচ গুঁড়ো
  • লবণ পরিমাণ মতো
  • ১/২ চামচ চিলি ফ্লেক্স
  • তেল পরিমাণ মতো

 

প্রস্তুত প্রণালী 

 

স্টেপ

ময়দার সাথে লবণ ও সামান্য তেল মিশিয়ে নরম খামির তৈরি করে ঢেকে ২০ মিনিট রেখে দিন।

 

স্টেপ

কড়াইতে সামান্য তেল গরম করে পেঁয়াজ, আদা-রসুন বাটা ভেজে নিন। এরপর মুরগির মাংস, লবণ,
গোলমরিচ ও চিলি ফ্লেক্স দিয়ে ভালোভাবে নেড়ে নিন।

 

স্টেপ

মিশ্রণ ঠান্ডা হলে এর সাথে শ্রেডেড শক্তি+ মোজারেলা চিজ মিশিয়ে নিন।

 

স্টেপ

খামি থেকে ছোট করে গোল করে বেলে ভেতরে মিশ্রণটি ভরে পরোটা আকারে বেলে নিন।

 

স্টেপ ৫

তাওয়া গরম করে তেল দিয়ে দুই পাশ সোনালি হওয়া পর্যন্ত ভেজে নিন ও গরম গরম পরিবেশন করুন।

ভেজিটেবল স্টার-ফ্রাই

Mar 03, 2026

ভেজিটেবল স্টার-ফ্রাই

ভেজিটেবল স্টার-ফ্রাই

উপকরণ:

  • ২০ গ্রাম শক্তি+ বাটার
  • ১ কাপ ব্রকলি টুকরা
  • ১/২ কাপ গাজর কুঁচি
  • ১/২ কাপ মাশরুম কুঁচি
  • ১/২ কাপ ক্যাপসিকাম কুঁচি
  • ১ চামচ রসুন কুঁচি
  • ১/২ চামচ গোলমরিচ গুঁড়ো
  • লবণ পরিমাণ মতো
  • ১ চামচ অলিভ অয়েল

 

প্রস্তুত প্রণালী 

 

স্টেপ

প্রথমে সবজিগুলো হালকা সেদ্ধ করে নিন।

 

স্টেপ

কড়াই গরম করে শক্তি+ বাটার দিন এবং গলে যেতে দিন।

 

স্টেপ

রসুন কুঁচি দিয়ে হালকা ভেজে নিন।

 

স্টেপ

সব সবজি দিয়ে মাঝারি আঁচে ৩–৪ মিনিট নেড়ে নিন (অতিরিক্ত সেদ্ধ করবেন না)।

 

স্টেপ ৫

লবণ ও গোলমরিচ ছড়িয়ে ভালোভাবে মিশিয়ে নিন।

 

স্টেপ ৬

হালকা ক্রাঞ্চি অবস্থায় নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

বেরি পারফেইট

Mar 03, 2026

বেরি পারফেইট

বেরি পারফেইট

উপকরণ:

  • ২০০ গ্রাম শক্তি+ টক দই
  • ১/২ কাপ স্ট্রবেরি কুঁচি
  • ১/২ কাপ ব্লুবেরি
  • ২ চামচ মধু
  • ১/৪ কাপ কর্নফ্লেক্স বা গ্র্যানোলা
  • ১ চামচ চিয়া সিড

 

প্রস্তুত প্রণালী 

 

স্টেপ

শক্তি+ টক দই একটি বাটিতে নিয়ে ভালোভাবে ফেটে নিন।

 

স্টেপ

এর সাথে মধু মিশিয়ে হালকা মিষ্টি করে নিন।

 

স্টেপ

একটি পাত্রে প্রথমে স্ট্রবেরি ও ব্লুবেরির স্তর দিন, তার উপর দই ঢালুন।

 

স্টেপ

আবার বেরি ও দই স্তর করে দিন।

 

স্টেপ ৫

সবশেষে কর্নফ্লেক্স ও চিয়া সিড ছড়িয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।

পঞ্চরত্ন খিচুড়ি

Mar 01, 2026

পঞ্চরত্ন খিচুড়ি

পঞ্চরত্ন খিচুড়ি

উপকরণ:

  • ১ কাপ সেদ্ধ চাল
  • ১ কাপ পাঁচমিশালি ডাল (সমপরিমাণ মুগ, মুসুর, ছোলা, অড়হর, বিউলি)
  • সবজি আপনার পছন্দমতো
  • ১ কাপ পেঁয়াজ কুঁচি
  • ১ চামচ আদা বাটা
  • ১ চামচ রসুন বাটা
  • ১ চামচ ধনে গুঁড়ো
  • ২ চামচ জিরে বাটা 
  • ১/২ আধ কাপ টমেটো কুঁচি
  • ৪ টি কাঁচা মরিচ
  • ১/২ চামচ গরম মশলা গুঁড়ো
  • ফোড়নের জন্য গোটা গরম মশলা
  • ২টি তেজপাতা
  • পরিমাণ মতো হলুদ
  • লবণ 
  • চিনি
  • তেল
  • ৩ চামচ শক্তি+ ঘি

 

প্রস্তুত প্রণালী 

 

স্টেপ

ছোলার ডাল ও বিউলির ডাল আগে থেকে ভিজিয়ে রাখুন। অন্য চাল ও ডাল ভালো করে ধুয়ে নিন।

 

স্টেপ

কড়াইতে ভেজানো ছোলার ডাল ও বিউলির ডাল সেদ্ধ করুন। লবণ ও হলুদ দিয়ে ঢেকে রাখুন। আধা সেদ্ধ হলে বাকি ডাল যোগ করে প্রয়োজনমতো পানি দিয়ে ফুটান।

 

স্টেপ

ডালের কড়াইতে খানিকটা গরম পানি ঢেলে ধোয়া চাল দিন। ঢেকে নরম হওয়া পর্যন্ত রান্না করুন।

 

স্টেপ

আলাদা কড়াইতে তেল গরম করে তেজপাতা, শুকনো মরিচ ও গরম মশলার ফোড়ন দিন। পেঁয়াজ কুচি, ধনে গুঁড়ো, রসুন বাটা ও আদা বাটা ভেজে টমেটো কুচি যোগ করুন। কষানো হলে ফোড়নটি চাল-ডালে মিশিয়ে দিন। 

 

স্টেপ ৫

খিচুড়ি লেগে যাওয়া এড়াতে নিয়মিত নেড়ে দিন। ভালোভাবে সেদ্ধ হলে উপর থেকে শক্তি+ ঘি ও গুঁড়ো গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিন।

Grameen Danone and Backpage PR wins Commward 2025 in Sustainable Campaign Category

Grameen Danone Foods Limited has been named First Runner-Up in the Social Impact Project of the Year (Small) category at the Bangladesh Project Management Awards 2025

Grameen Danone Foods launches Milk for School Program 2 in Sirajganj

Grameen Danone Foods Limited Shokti+ received the SDG Brand Champion Award 2025 in the category of SDG 8

Aug 31, 2025

Grameen Danone Foods Limited Shokti+ received the SDG Brand Champion Award 2025 in the category of SDG 8

Icon

Product has been added to your cart.