এনার্জি বাইট রেসিপি
উপকরণ:
শক্তি+ ঘি – ৩ টেবিল চামচ
খেজুর – ১ কাপ
কাঠবাদাম কুঁচি- ১/২ কাপ
আখরোট কুঁচি- ১/২কাপ
পেস্তা কুঁচি- ১/২কাপ
কাজুবাদাম কুঁচি- ১/২কাপ
কিশমিশ – ২ টেবিল চামচ
সাদা তিল – ২ টেবিল চামচ
কুমড়োর বীজ – ১/৪ কাপ
সূর্যমুখী বীজ -১/৪ কাপ
প্রস্তুত প্রণালী
স্টেপ ১
প্রথমে কাঠবাদাম, আখরোট,পেস্তা ও কাজুবাদাম কুঁচি করে কেটে নিন।
স্টেপ ২
প্যানে কুঁচি বাদামগুলো অল্প আঁচে ৩-৪ মিনিট শক্তি+ ঘি দিয়ে ভেজে নিন।
স্টেপ ৩
সূর্যমুখী বীজ, কুমড়োর বীজ ও সাদা তিল ভেজে নিন।
স্টেপ ৪
কিশমিশ সামান্য ঘি দিয়ে ভেজে নিন।
স্টেপ ৫
খেজুর কুঁচি (বিচি ছাড়া) সামান্য ঘি দিয়ে ভেজে নিন নরম ও আঠালো না হওয়া পর্যন্ত।
স্টেপ ৬
ভাজা সব উপাদান একসাথে ভালোকরে মিশিয়ে নিন।
স্টেপ ৭
হাতে সামান্য শক্তি+ ঘি মেখে নিয়ে মিশ্রিত খেজুর ও বাদামের গোলাকার শেপ তৈরি করে নিন।
