চিজি চিকেন পরোটা
উপকরণ:
- ২ কাপ ময়দা
- ১৫০ গ্রাম শক্তি+ মোজারেলা চিজ
- ১ কাপ সেদ্ধ ও শ্রেডেড মুরগির মাংস
- ১ কাপ পেঁয়াজ কুঁচি
- ১/২ কাপ ক্যাপসিকাম কুঁচি
- ১ চামচ আদা-রসুন বাটা
- ১/২ চামচ গোলমরিচ গুঁড়ো
- লবণ পরিমাণ মতো
- ১/২ চামচ চিলি ফ্লেক্স
- তেল পরিমাণ মতো
প্রস্তুত প্রণালী
স্টেপ ১
ময়দার সাথে লবণ ও সামান্য তেল মিশিয়ে নরম খামির তৈরি করে ঢেকে ২০ মিনিট রেখে দিন।
স্টেপ ২
কড়াইতে সামান্য তেল গরম করে পেঁয়াজ, আদা-রসুন বাটা ভেজে নিন। এরপর মুরগির মাংস, লবণ,
গোলমরিচ ও চিলি ফ্লেক্স দিয়ে ভালোভাবে নেড়ে নিন।
স্টেপ ৩
মিশ্রণ ঠান্ডা হলে এর সাথে শ্রেডেড শক্তি+ মোজারেলা চিজ মিশিয়ে নিন।
স্টেপ ৪
খামি থেকে ছোট করে গোল করে বেলে ভেতরে মিশ্রণটি ভরে পরোটা আকারে বেলে নিন।
স্টেপ ৫
তাওয়া গরম করে তেল দিয়ে দুই পাশ সোনালি হওয়া পর্যন্ত ভেজে নিন ও গরম গরম পরিবেশন করুন।
