Mar 11, 2026

এনার্জি বাইট রেসিপি

এনার্জি বাইট রেসিপি

উপকরণ:

  • শক্তি+ ঘি – ৩ টেবিল চামচ 

  • খেজুর – ১ কাপ

  • কাঠবাদাম কুঁচি- ১/২ কাপ

  • আখরোট কুঁচি- ১/২কাপ

  • পেস্তা কুঁচি- ১/২কাপ

  • কাজুবাদাম কুঁচি- ১/২কাপ

  • কিশমিশ – ২ টেবিল চামচ

  • সাদা তিল – ২ টেবিল চামচ

  • কুমড়োর বীজ – ১/৪ কাপ

  • সূর্যমুখী বীজ -১/৪ কাপ

 

প্রস্তুত প্রণালী 

 

স্টেপ

প্রথমে কাঠবাদাম, আখরোট,পেস্তা ও কাজুবাদাম কুঁচি করে কেটে নিন।

 

স্টেপ

প্যানে কুঁচি বাদামগুলো অল্প আঁচে ৩-৪ মিনিট শক্তি+ ঘি দিয়ে ভেজে নিন।

 

স্টেপ

সূর্যমুখী বীজ, কুমড়োর বীজ ও সাদা তিল ভেজে নিন।

 

স্টেপ

কিশমিশ সামান্য ঘি দিয়ে ভেজে নিন।

 

স্টেপ ৫

খেজুর কুঁচি (বিচি ছাড়া) সামান্য ঘি দিয়ে ভেজে নিন নরম ও আঠালো না হওয়া পর্যন্ত।

 

স্টেপ ৬

ভাজা সব উপাদান একসাথে ভালোকরে মিশিয়ে নিন।

 

স্টেপ ৭

হাতে সামান্য শক্তি+ ঘি মেখে নিয়ে মিশ্রিত খেজুর ও বাদামের গোলাকার শেপ তৈরি করে নিন।

Icon

Product has been added to your cart.