ফ্রুট স্মুদি
উপকরণ:
- ২০০ গ্রাম শক্তি+ টক দই
- ১/২ কাপ কলা কুঁচি
- ১/২ কাপ আপেল কুঁচি
- ১/২ কাপ স্ট্রবেরি কুঁচি
- ৩ চামচ মধু
- ১/২ কাপ ঠান্ডা দুধ
- ১/২ চামচ চিয়া সিড
- কিছু বরফ কিউব
প্রস্তুত প্রণালী
স্টেপ ১
একটি ব্লেন্ডারে শক্তি+ টক দই ও ঠান্ডা দুধ দিন।
স্টেপ ২
এর সাথে কলা, আপেল ও স্ট্রবেরি কুঁচি যোগ করুন।
স্টেপ ৩
মধু ও বরফ কিউব দিয়ে সব উপকরণ ভালোভাবে ব্লেন্ড করুন।
স্টেপ ৪
স্মুদি মসৃণ হলে একটি গ্লাসে ঢেলে নিন।
স্টেপ ৫
উপরে চিয়া সিড ছড়িয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।
