Mar 03, 2026

চিজি চিকেন পরোটা

চিজি চিকেন পরোটা

উপকরণ:

  • ২ কাপ ময়দা
  • ১৫০ গ্রাম শক্তি+ মোজারেলা চিজ
  • ১ কাপ সেদ্ধ ও শ্রেডেড মুরগির মাংস
  • ১ কাপ পেঁয়াজ কুঁচি
  • ১/২ কাপ ক্যাপসিকাম কুঁচি
  • ১ চামচ আদা-রসুন বাটা
  • ১/২ চামচ গোলমরিচ গুঁড়ো
  • লবণ পরিমাণ মতো
  • ১/২ চামচ চিলি ফ্লেক্স
  • তেল পরিমাণ মতো

 

প্রস্তুত প্রণালী 

 

স্টেপ

ময়দার সাথে লবণ ও সামান্য তেল মিশিয়ে নরম খামির তৈরি করে ঢেকে ২০ মিনিট রেখে দিন।

 

স্টেপ

কড়াইতে সামান্য তেল গরম করে পেঁয়াজ, আদা-রসুন বাটা ভেজে নিন। এরপর মুরগির মাংস, লবণ,
গোলমরিচ ও চিলি ফ্লেক্স দিয়ে ভালোভাবে নেড়ে নিন।

 

স্টেপ

মিশ্রণ ঠান্ডা হলে এর সাথে শ্রেডেড শক্তি+ মোজারেলা চিজ মিশিয়ে নিন।

 

স্টেপ

খামি থেকে ছোট করে গোল করে বেলে ভেতরে মিশ্রণটি ভরে পরোটা আকারে বেলে নিন।

 

স্টেপ ৫

তাওয়া গরম করে তেল দিয়ে দুই পাশ সোনালি হওয়া পর্যন্ত ভেজে নিন ও গরম গরম পরিবেশন করুন।

Icon

Product has been added to your cart.