বেরি পারফেইট
উপকরণ:
- ২০০ গ্রাম শক্তি+ টক দই
- ১/২ কাপ স্ট্রবেরি কুঁচি
- ১/২ কাপ ব্লুবেরি
- ২ চামচ মধু
- ১/৪ কাপ কর্নফ্লেক্স বা গ্র্যানোলা
- ১ চামচ চিয়া সিড
প্রস্তুত প্রণালী
স্টেপ ১
শক্তি+ টক দই একটি বাটিতে নিয়ে ভালোভাবে ফেটে নিন।
স্টেপ ২
এর সাথে মধু মিশিয়ে হালকা মিষ্টি করে নিন।
স্টেপ ৩
একটি পাত্রে প্রথমে স্ট্রবেরি ও ব্লুবেরির স্তর দিন, তার উপর দই ঢালুন।
স্টেপ ৪
আবার বেরি ও দই স্তর করে দিন।
স্টেপ ৫
সবশেষে কর্নফ্লেক্স ও চিয়া সিড ছড়িয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।
