Mar 01, 2026

পঞ্চরত্ন খিচুড়ি

পঞ্চরত্ন খিচুড়ি

উপকরণ:

  • ১ কাপ সেদ্ধ চাল
  • ১ কাপ পাঁচমিশালি ডাল (সমপরিমাণ মুগ, মুসুর, ছোলা, অড়হর, বিউলি)
  • সবজি আপনার পছন্দমতো
  • ১ কাপ পেঁয়াজ কুঁচি
  • ১ চামচ আদা বাটা
  • ১ চামচ রসুন বাটা
  • ১ চামচ ধনে গুঁড়ো
  • ২ চামচ জিরে বাটা 
  • ১/২ আধ কাপ টমেটো কুঁচি
  • ৪ টি কাঁচা মরিচ
  • ১/২ চামচ গরম মশলা গুঁড়ো
  • ফোড়নের জন্য গোটা গরম মশলা
  • ২টি তেজপাতা
  • পরিমাণ মতো হলুদ
  • লবণ 
  • চিনি
  • তেল
  • ৩ চামচ শক্তি+ ঘি

 

প্রস্তুত প্রণালী 

 

স্টেপ ১

ছোলার ডাল ও বিউলির ডাল আগে থেকে ভিজিয়ে রাখুন। অন্য চাল ও ডাল ভালো করে ধুয়ে নিন।

 

স্টেপ ২

কড়াইতে ভেজানো ছোলার ডাল ও বিউলির ডাল সেদ্ধ করুন। লবণ ও হলুদ দিয়ে ঢেকে রাখুন। আধা সেদ্ধ হলে বাকি ডাল যোগ করে প্রয়োজনমতো পানি দিয়ে ফুটান।

 

স্টেপ ৩

ডালের কড়াইতে খানিকটা গরম পানি ঢেলে ধোয়া চাল দিন। ঢেকে নরম হওয়া পর্যন্ত রান্না করুন।

 

স্টেপ ৪

আলাদা কড়াইতে তেল গরম করে তেজপাতা, শুকনো মরিচ ও গরম মশলার ফোড়ন দিন। পেঁয়াজ কুচি, ধনে গুঁড়ো, রসুন বাটা ও আদা বাটা ভেজে টমেটো কুচি যোগ করুন। কষানো হলে ফোড়নটি চাল-ডালে মিশিয়ে দিন। 

 

স্টেপ ৫

খিচুড়ি লেগে যাওয়া এড়াতে নিয়মিত নেড়ে দিন। ভালোভাবে সেদ্ধ হলে উপর থেকে শক্তি+ ঘি ও গুঁড়ো গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিন।

Icon

Product has been added to your cart.